কুড়িগ্রামে মোবাইল কোর্টে ফিলিং স্টেশনকে আড়াই লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফিলিং স্টেশনকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় অবস্থিত মেসার্স আর.আর ফিলিং স্টেশন-এ জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়।

এসময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তা প্রতারণার শামিল।

অভিযানে আরও অনিয়ম ধরা পড়ে। ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়, যা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী মোঃ তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী মোছাঃ তাদমিরা শারমিন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য বলা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here