কুড়িগ্রামে বছরের সর্বোচ্চ ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত, দুর্ভোগে কৃষক ও দিনমজুর

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামে এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বর্ষণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বোরো চাষি ও দিনমজুর মানুষরা।

বুধবার (১৩ মে) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের কর্মকর্তা।

জানা গেছে, মঙ্গলবার (১২ মে) রাত থেকেই জেলায় মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জমে গেছে পানি। এতে পাকা ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি কাজ হারিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার দিনমজুর মোঃ বেলাল মিয়া বলেন, বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছি না। আজ কাজও বন্ধ। একদিন কাজ না করলে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়।

একই এলাকার কৃষক মোঃ নুরুল ইসলাম বলেন, আমার পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ধান কাটা নিয়ে খুব টেনশনে আছি। এত বৃষ্টির মধ্যে কীভাবে ধান কাটবো বুঝতে পারছি না।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। আগামী ৭২ ঘণ্টায় আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here