কিশোরগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্লেষণ ও পরামর্শ সভা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেগ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, নাগরিক প্ল্যাটফর্মের রেজাউল করিম স্বপন, রিপন এবং রোকসানা আফরোজ সাথী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনায় জেন্ডারভিত্তিক সহিংসতার বর্তমান পরিস্থিতি, এর কারণ ও প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরা হয়। বক্তারা জেন্ডার সমতা প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা সচেতনতা বৃদ্ধি, সামাজিক উদ্যোগ সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here