ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম জামালের একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন, সুশাসন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রতীকের বিকল্প নেই। তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে দলীয় প্রার্থীর ভূমিকা অনেক বেশি কার্যকর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, ঝালকাঠি-১ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জনে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে আরও বক্তব্য রাখেন মো. রাজু মোল্লা, মো. হেলাল, শ্রী সুভাস, শ্রী ধিবেন বিশ্বাস, মো. মোশারেফ হোসেন মন্টু, কাজি সালাম মল্লিক, মো. রিয়াজ জমাদ্দার, মোসা: শিউলি বেগম, মো. জাকির হোসেন কবির হাওলাদার, মো. হাচিব ভুট্টোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে মো. রফিকুল ইসলাম জামালকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

