কাঁঠালিয়ায় দশদিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
161

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দশদিন পর এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) রাতে শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা এলাকার একটি ধানক্ষেতের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল খালেক শেখ (৭৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর তিনি মেয়ের বাড়ি ঝালকাঠির আওরাবুনিয়া গ্রামে আসেন। পরদিন সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এমনকি এলাকাজুড়ে মাইকিং করা হলেও তিনি আর ফেরেননি।

বুধবার সন্ধ্যায় স্থানীয়রা ধানক্ষেতের ভেতর একটি ডোবায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এলে নিহতের মেয়ে লাকি বেগম লাশ শনাক্ত করেন।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ৮ থেকে ১০ দিন আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here