কন্দাল ফসলের উৎপাদন ও গবেষণা জোরদারে বারির কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বারির সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের অবদান তুলে ধরে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরএসপি (TCRSP) প্রকল্পের প্রকল্প পরিচালক ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম। এ সময় বারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মশালাটি কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (TCRSP)-এর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুরে অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here