উন্নয়ন প্রকল্পে ধীরগতির প্রভাব: বাজেট কমেছে ৩০ হাজার কোটি টাকা

0
170
প্রতিকি ছবি

অনলাইন ডেস্ক :

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বড় পরিসরে কাটছাঁট করা হচ্ছে। মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা কমিয়ে সংশোধিত উন্নয়ন বাজেট—আরএডিপি—দুই লাখ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। অর্থাৎ ৩০ হাজার কোটি টাকা হ্রাস করা হচ্ছে উন্নয়ন ব্যয়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ–১ থেকে পরিকল্পনা কমিশনকে পাঠানো নির্দেশনায় এই সংশোধিত আকার নির্ধারণ করা হয়। সেখানে জানানো হয়—

  • সরকারের নিজস্ব অর্থায়ন রাখা হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা,

  • আর বৈদেশিক ঋণ ও অনুদানের মাধ্যমে বরাদ্দ ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব মন্ত্রণালয় বা বিভাগের প্রকল্পে বৈদেশিক সহায়তা ব্যয় কমবে তাদের জিওবি বরাদ্দও সমন্বয় করতে হবে। আবার যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কম, তাদের ছাঁটাই করে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও সমাপ্তির পথে থাকা প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করতে হবে।

এর আগে ২ থেকে ৫ নভেম্বর পরিকল্পনা কমিশনের বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর বরাদ্দ নির্ধারণে একাধিক পর্যালোচনা সভা হয়। সেই আলোচনার ভিত্তিতেই সংশোধিত এডিপির কাঠামো তৈরি হয়।

ইতিহাসে এবারই প্রথম ডিসেম্বরের মধ্যেই আরএডিপি চূড়ান্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের আগে বাজেট কাঠামো ঠিক রেখে প্রকল্প বাস্তবায়নের গতি বজায় রাখাই সরকারের উদ্দেশ্য।

চলতি অর্থবছরের মূল এডিপিতে—

  • স্থানীয় অর্থায়ন ছিল ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা,

  • বৈদেশিক সহায়ন ছিল ৮৬ হাজার কোটি টাকা।

খাতভিত্তিক বরাদ্দে সর্বোচ্চ অর্থ গেছে পরিবহন ও যোগাযোগে—৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা (মোট এডিপির ২৫.৬৪%)। এরপর রয়েছে—

  • বিদ্যুৎ ও জ্বালানি: ৩২ হাজার ৩৯২ কোটি

  • শিক্ষা: ২৮ হাজার ৫৫৭ কোটি

  • গৃহায়ণ: ২২ হাজার ৭৭৬ কোটি

  • স্বাস্থ্য: ১৮ হাজার ১৪৮ কোটি টাকা

সম্প্রতি একনেক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “গত বছর নানা কারণে উন্নয়ন প্রকল্পে গতি কমে গিয়েছিল। এবার সেই অজুহাত চলবে না। নির্বাচনের আগে আরএডিপি সময়মতো চূড়ান্ত করে উন্নয়ন কার্যক্রমে গতি আনাই মূল লক্ষ্য।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here