উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

পরানগঞ্জে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী / ছবি - এই বাংলা

ময়মনসিংহ প্রতিনিধি :

 

ময়মনসিংহ সদর উপজেলার ৪ নং পরানগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কাজের মান সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী সংশ্লিষ্ট এলাকায় চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে কাজের গতি আরও বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক, ফারুক রেজা ফারুক, সিরতা ইউনিয়নের প্রশাসক মেহেদী হাসান এবং স্থানীয় ইউপি সদস্য রুবেল নিয়া। উপস্থিত কর্মকর্তারা উন্নয়নমূলক প্রকল্পগুলোর বিভিন্ন দিক সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন এবং এসব প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং জনগণ তার সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিতভাবে মাঠ পর্যায়ে তদারকি করছে। তিনি সকলকে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here