ঈশ্বরদী প্রতিনিধি :
ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ঈশ্বরদী’ পত্রিকার নিয়মিত প্রকাশনার ২৫ বছরে পদার্পণ এবং বিরতিহীন দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরে ঢাক-ঢোলসহ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা ‘সাপ্তাহিক ঈশ্বরদী’র দীর্ঘ পথচলা ও স্থানীয় সাংবাদিকতায় অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

