ইয়াবা ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

0
56
পল্লবীতে ইয়াবা ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিনিধি :


রাজধানীর পল্লবী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মোছা. ছনি আক্তার (৩০)।

পুলিশ জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশের একটি দল মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ছনি আক্তারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৮০টি ইয়াবা ট্যাবলেট ও ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ছনি আক্তার একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার এলাকা থেকে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here