ইবিতে প্রয়াত শিক্ষার্থী শান্তার স্মরণে রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি

0
168
শান্তার স্মরণে ইবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি / ছবি - এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্তা ময়মনসিংহ জেলার কৃতি সন্তান ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে এবং মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী ব্লাড গ্রুপ পরীক্ষা করেন এবং ২০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।

ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন,
“রক্তদান একটি উত্তম ইবাদত ও প্রশান্তির কাজ। নিজের দেওয়া রক্তে অন্য কারও জীবন বাঁচতে পারে—এ অনুভূতি ভিন্নরকম তৃপ্তি দেয়। গত বছর ২০ জুলাই শহীদদের স্মরণে এই কর্মসূচি আয়োজন করেছিলাম। তার ধারাবাহিকতায় এবছর আমাদের ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে আয়োজন করেছি। এ কর্মসূচি প্রতিবছর চলমান থাকবে।”

আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের প্রোগ্রাম অর্গানাইজার প্রধান আল আমিন মোল্লা বলেন,
“সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে প্রদান করা হবে।”

উল্লেখ্য, গত ২১ জুন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমাইয়া শারমিন শান্তা। তার স্মরণেই এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here