কুমিল্লা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন সরকার কর্তৃক “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চাইনা, আমরা ‘জাস্টিস কার্ড’ চাই।
তিনি আরও বলেন,সরকারি হাসপাতালে মানুষ সেবা পাচ্ছে না, আইসিইউ’র অভাব, ঘুষ ছাড়া চাকরি পায়না, থানায় দালাল চক্র—এসব সমস্যা এখনো বহাল রয়েছে। সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান।
তিনি অভিযোগ করেন, মানুষ মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে না, গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি, বরং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা অনেক সময় বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, যতদিন পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত না হবে, ততদিন সরকারের সব উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একসময় এর জবাব দেবে।
গত ২০ মে বুধবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটে পদযাত্রা কালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়কারী আরিফ হোসাইনের সভাপতিত্বে ও মীর মাহাদী আল মানসুর এবং মেহেরাজ হোসেন রাজুর সঞ্চালনায় পদযাত্রা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ সহ প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

