আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে: তারেক রহমান

0
55
যশোরে জনসভায় তারেক রহমান / ছবি - এই বাংলা

যশোর প্রতিনিধি :


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে নারী-পুরুষ সকলের সমান অংশগ্রহণ জরুরি। তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছে এবং সরকার গঠন করলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

সোমবার যশোর উপশহর ডিগ্রী কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে শুধু সভা সমাবেশ যথেষ্ট নয়, ১২ তারিখের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তারেক রহমান কৃষি ও ফুল চাষের সম্ভাবনার কথা তুলে ধরে জানান, বিএনপি সরকার গঠন করলে উলশি খালসহ সব বিল খাল খনন ও উন্মুক্ত করার উদ্যোগ নেবে। এছাড়া নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড বিতরণ এবং কৃষকদের বীজ-সার ঘরে পৌঁছে দেওয়ার জন্য কৃষক কার্ড চালু করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তরুণদের আইটি প্রশিক্ষণ ও বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দেওয়া হবে। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানিও নিশ্চিত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবরুল হক। বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে তারেক রহমান যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here