অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম উপজেলায় বিষয়ে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানিয়েছেন, অষ্টগ্রাম থানার পুলিশ।
এসআই (নিঃ) রিপন কুমার পাল জানান, গত ১ এপ্রিল, রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের বালুরচর এলাকায় জনৈক রাজিয়া খাতুনের বাড়ির সংলগ্ন বেড়িবাঁধের পূর্ব পাশে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে অবহিত করে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।
রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তবে দুইজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন
১. মুনসুর আহম্মেদ (৩৮), পিতা-মৃত সুমন আলী, গ্রাম-আদমপুর রগাহাটী
২. আমিনুল ইসলাম (৩৫), পিতা-সরাজ মিয়া, গ্রাম-নুরপুর, জামালপুরহাটি
৩. আব্দুল আলী (৪২), পিতা-মৃত জজ মিয়া, গ্রাম-কৈরাইল, অষ্টগ্রাম
আটককৃতদের দেহ তল্লাশি করে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পালিয়ে যাওয়া অপর দুইজনের নাম-ঠিকানা প্রকাশ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা নং-০১, তারিখ ০২/০৪/২০২৬ ইং দায়ের করা হয়েছে। এর আগে ০১/০৪/২০২৬ ইং তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং-১৩ রেকর্ড করা হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন বলেন, মাদকের বিরুদ্ধে অষ্টগ্রাম থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩ জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
এই বাংলা/এমএস
টপিক

