দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে দৌলতপুর থানা পুলিশ, নৌ–পুলিশ ও বাঘুটিয়া ভূমি অফিস সহায়তা করে। এ সময় রাহাতপুর বালুমহালের ইজারাদার প্রিন্স করপোরেশনের ‘মনের আশা’ ড্রেজারকে বালুমহাল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীরা জানান, অভিযান শুরু হওয়ার আগে ঐ স্থান থেকে আরও তিনটি ড্রেজার পালিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন, “বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীর নির্ধারিত বালুমহাল এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ মিলেছে। তাই আইনের আওতায় জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
এই বাংলা/এমএস
টপিক

