সিংড়ায় হাঁসের ডিমের দাম অর্ধেকে, লোকসানে চলনবিলের খামারিরা

চলনবিল এলাকার হাঁসের ডিম / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চলনবিলের হাঁস খামারিরা।

আগে ডিমের পাইকারি দাম প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতো। এখন ডিমের দাম কমে গিয়ে বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।

চলনবিলের বৃহত্তম হাঁসের ডিমের হাট সিংড়া গিয়ে দেখা যায়, হাঁসের বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস আর ছোট ডিম বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা পিস।

হাঁস খামারী জাহিদ হাসান জানান, ডিমের দাম এত কম যে আমরা খামারি লোকশানে পড়ে গেছি।এই ভাবে যদি ডিমের দাম চলতে থাকে তাহলে অনেক বড় ক্ষতি হবে আমাদের। সকল খাবারের দাম বৃদ্ধি অথচ ডিমের দাম কম।ডিমের দাম এরকম চলতে থাকলে আমরা আর হাঁস পালন করতে পারবো না। এক মাস আগে ডিমের দাম ছিলো ১৫ থেকে ২০ টাকা এখন ডিমের দাম পাচ্ছি ৭/৮ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিমের পাইকার শহিদুল জানান,বেচাকেনা কম, আমদানি বেশি,গরম পরতেছে,মানুষ খাচ্ছে কম এই জন্য ডিমের দাম কম। তবে আশা করছি অল্প দিনের মধ্যে এ বাজার থাকবে না। আগের দামে ডিম বিক্রি হবে।

চলনবিল ডিমের আড়ৎদার ওহাব জানান, রমজান উপলক্ষে ডিমের দাম কম,খামারিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে পরিমান খাবারের দাম সেই হিসাবে ডিমের দাম খুবই কম। এই ডিম সর্বনিন্ম ১২/১৫ টাকা পিস বিক্রি হওয়ার কথা, কিন্ত এই ডিম বিক্রি হচ্ছে ৮/৯ টাকা এবং বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, “পোল্ট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারভিত্তিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সাময়িক। আশা করছি দ্রুতই খামারিরা ন্যায্য দাম ফিরে পাবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here