নিজস্ব প্রতিবেদক :
ডিমলা নীলফামারীতে ২ মার্চ ২০২৬ সোমবার দ্বি-ওসমান গনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় “সংবর্ধনা ও ইফতার মাহফিল”। অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার লোকের উপস্থিতি ছিল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আঃ সাত্তার, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। তিনি বক্তৃতায় সবাইকে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান এবং সমাজ গঠনে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সচেতন থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুজিবর রহমান, উপজেলা আমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, উপজেলা নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা, এবং অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন লেবু, উপজেলা সহ-সেক্রেটারি, জামায়াতে ইসলামী, ডিমলা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ আব্দুল হান্নান, ইউনিয়ন প্রচার সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং খগা খড়িবাড়ী ইউনিয়ন শাখা। সভাপতিত্ব করেন মোঃ জাহেদুল ইসলাম, ইউনিয়ন আমির, ৪ নং খগা খড়িবাড়ী ইউনিয়ন।
মাহফিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং খগা খড়িবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই সামাজিক ঐক্য, নৈতিকতা ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

