সিংড়ায় জাতীয়তাবাদী কৃষকদলের নতুন কমিটি ঘোষণা

0
95
প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :


নাটোরের সিংড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. রেজাউল ইসলাম জান্টুকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওমর ফারুককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২৮ অক্টোবর রাতে জেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাসান আলী ও সদস্য সচিব মো. আবু হেনা মোস্তফা কামালের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে এম এ হেলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন এম এ হান্নান, মনিরুজ্জামান বাবলু, গোলাম রাব্বানী, মহিবুল হাসান সেন্টু এবং দেলোয়ার তালুকদার। এছাড়া মো. আসাদুজ্জামান বিপুলকে কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির নেতারা।

                       আহ্বায়ক জান্টু, সদস্য সচিব ফারুক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।

নবগঠিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, নতুন কমিটি কৃষকদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করবে এবং কৃষকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here