সরাইলে সাংবাদিকদের সঙ্গে জেএসডি প্রার্থী তৈমুর রেজার মতবিনিময়

0
204
সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন জেএসডি প্রার্থী তৈমুর রেজা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সরাইল প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।

মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রথমে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তৈমুর রেজা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ একটি এলাকা। সুশাসন ও উন্নয়ন প্রতিটি মানুষের অধিকার—এ নীতিতে বিশ্বাস করে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের সুষম উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

তিনি আরও জানান, সরকারিকরণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, শিল্পকারখানা সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা উন্নয়নে শক্তিশালী পদক্ষেপ নেওয়া তার অগ্রাধিকার হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা জেএসডির সভাপতি দিলীপ কুমার ওয়াস্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here