দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ যোহর দৌলতপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা বিশেষ মোনাজাতে অংশ নেন। আয়োজকরা জানান, দেশের প্রতি নিবেদিতপ্রাণ নেতৃত্বের জন্য বেগম খালেদা জিয়া ৭৭৫ দিন কারাবন্দি জীবন কাটিয়েছেন—এ কথা স্মরণ করে উপস্থিত সবাই তাঁর আরোগ্য কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, দৌলতপুর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আরফান আলী প্রধান, সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল জাহাঙ্গীর সরদার, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোকসেদ আলী, দৌলতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান, দৌলতপুর থানা ছাত্রদলের সহ-সভাপতি কিরণ হোসেন ও চকমিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হামিদ মাহমুদ প্রমুখ।
এছাড়া দৌলতপুর থানা মসজিদের মুসল্লিগণ এবং এলাকার বিশিষ্ট মুরুব্বিরাও দোয়া মাহফিলে অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

