সংসদে একটি কক্ষ রেখেই নির্বাচন হওয়া উচিত: ব্যারিস্টার ফুয়াদ

0
108
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত। অন্যথায় প্রস্তাবিত উচ্চ কক্ষের ১০০ আসন কোরবানির গরুর দরে কেনাবেচার আশঙ্কা তৈরি হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। এর সঙ্গে আরও ১০০ আসন যোগ করে উচ্চ কক্ষ গঠন করা হলে তা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্র হয়ে উঠতে পারে।”

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “আওয়ামী লীগ এখন আর একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল নয়, কারণ এর মধ্যে গণতান্ত্রিক দলের মৌলিক বৈশিষ্ট্য অনুপস্থিত। নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্তত একটি স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজন করা উচিত ছিল।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here