শেরপুরে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

0
134
ইয়াবাসহ গ্রেফতার মো. আব্দুর রশিদ / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুর সদর উপজেলা-র নন্দীর বাজার এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নন্দীর বাজার তিন রাস্তার মোড়, নয়াপাড়া এলাকায় বকশীগঞ্জ-নন্দীর বাজার পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. আব্দুর রশিদ (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আব্দুর রশিদ রৌমারী উপজেলা-র যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, ধৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here