শিবগঞ্জের দেউলি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

0
218
শিবগঞ্জে দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯ নম্বর দেউলি ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে দেউলি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ১৭৯ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৯ নম্বর দেউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ সর্বদা সচেষ্ট রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য সুজা মিয়া, রায়হান মাহমুদ রাসেল, খলিল মিয়া, মিনু বেগম, শাপলা বেগম, শান্তনা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here