যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের ঘিওরে মহান বিজয় দিবস উদযাপন

0
292

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

প্রতিবছরের ন্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা—এই ঐতিহাসিক দিনটি ঘিওরবাসী গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালন করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহীদের আত্মত্যাগের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শ্রদ্ধা জানান ঘিওর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা, ঘিওর উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ সানোয়ার, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here