মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

0
199
গোপালগঞ্জের জলিরপাড় ইউনিয়নে আওয়ামী লীগের আরও ৬ নেতা পদত্যাগ / ছবি - এই বাংলা
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগের পর এবার একই ইউনিয়নের আরো ৬ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়ে একযোগে পদত্যাগ করেছেন।
রোববার  (২১ডিসেম্বর) দুপুরে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকলেই স্বেচ্ছায় একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সমস্ত পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় তারা পদত্যাগ করেন। এ সংক্রান্তে নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন। জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ  বলেন, জলিরপাড় ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কীর্তনীয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত বৈরাগী, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রাইটার বারুরী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
অসীম সরকার সহ ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া।
উৎপল কীর্তনীয়া জানান, “আজ ২১ ডিসেম্বর (রোববার) দুপুর থেকে আমরা সকলেই আওয়ামী লীগের সকল পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকব না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here