মহেশপুরে অপরাধ দমনে পুলিশের বিশেষ সতর্কতা ঘোষণা

0
166
মহেশপুর থানা / ছবি - এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি :


ঝিনাইদহের মহেশপুর উপজেলাজুড়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি করেছে মহেশপুর থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম রবিবার রাতে থানার সরকারি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ উদ্যোগের কথা জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, রাতের অন্ধকারে খালি পিকআপ বা গরুবোঝাই পিকআপ গাড়ি চলাচল করলে তা সন্দেহজনক হিসেবে গণ্য হবে। এ ধরনের কোনো পরিস্থিতি চোখে পড়লে দ্রুত থানাকে অবহিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান ওসি।

থানার পক্ষ থেকে আরও জানানো হয়—গ্রাম, হাটবাজার বা সড়কে চলাচলকারী সন্দেহজনক যানবাহন শনাক্ত করতে জনগণের সহযোগিতা অপরিহার্য। যেকোনো তথ্য সরাসরি ওসির নম্বর ০১৩২০-১৪৪৩০৪, ইন্সপেক্টর (তদন্ত) ০১৩২০-১৪৪৩০৫ অথবা ডিউটি অফিসারের নম্বরে ০১৩২০-১৪৪৩০৯ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পুলিশ বলছে, অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি ও সময়মতো তথ্য প্রদানই সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই নিরাপদ মহেশপুর গড়তে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here