চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম সিআরবিস্থ একটি রেস্টুরেন্টে শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাওসিফ সুলতান রাফি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি এবং মেট্রো আরটিসি কমিটির সদস্য একরামুল করিম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি মোঃ লুৎফর রহমান, ক্রীড়াবিদ ও রাজনীতিক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির সোহেল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে পরিবহন খাত একটি প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যার ফলে কাভার্ডভ্যানসহ পণ্যবাহী পরিবহনে চুরি–নৈরাজ্য রোধ করা সম্ভব হয়নি। এমনকি চুরি হওয়া মালামাল অনেক সময় প্রভাবশালী মহলের প্রতিষ্ঠানে পাওয়া যেত বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও জানান, বর্তমান সময়ে সড়কের পরিবেশ স্বচ্ছ ও নিরাপদ করতে মালিক–শ্রমিক সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় পরিবহন মালিক, শ্রমিকনেতাসহ সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এই বাংলা/এমএস
টপিক

