ময়মনসিংহ-৪ আসনে বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের মনোনয়নপত্র জমা

0
250
ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি'র প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ মনোনয়নপত্র জমা / ছবি - এই বাংলা

ময়মনসিংহ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিলের পর আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাংবাদিকদের বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জীবন দিয়ে হলেও পালন করব। জনগণের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমি মাঠে থাকবো।”

দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় এই নেতা তার সাংগঠনিক দক্ষতা ও ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে বিএনপির মনোনয়ন লাভ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here