ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গার্মেন্টস শ্রমিক হ/ত্যা: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৭

0
258
ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গার্মেন্টস শ্রমিক হ/ত্যা, ৭ জন গ্রেপ্তার / ছবি - এই বাংলা

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেপ্তারকৃতরা হলেন—লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), নিজুম উদ্দিন (২০), এরশাদ আলী (৩৯), আলমগীর হোসেন (৩৮) এবং মিরাজ হোসেন আকন (৪৬)।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিট কম্পোজিট গার্মেন্টস কারখানায়। নিহত দীপু চন্দ্র দাস ওই কারখানার একজন শ্রমিক ছিলেন। অভিযোগ অনুযায়ী, তাকে মারধরের মাধ্যমে হত্যা করার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র‍্যাব-১৪ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here