নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে সোমবার ভোর রাত ৪টার দিকে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার Rezaul Karim এর নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই শহিদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসান। এ সময় আশুগঞ্জগামী একটি সন্দেহভাজন মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ ধাওয়া করলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক চালক ও তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, খাঁটিহাতা হাইওয়ে থানা প্রতিষ্ঠার পর থেকে পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ও সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত মহাসড়ক গড়ার লক্ষ্যকে সামনে রেখে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

