ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

0
205
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ধরপাকড় ‘শিল্পী ফার্মেসী’কে ৪০ হাজার টাকা জরিমানা / ছবি - এই বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বোধল বাজারে ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখার এবং অ্যান্টিবায়োটিকসহ প্রেসক্রিপশন ওষুধ লেখার অভিযোগে **‘শিল্পী ফার্মেসী’**কে ৪০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফার্মেসিটির প্রোপাইটর শ্রী মনিন্দ্র দেবনাথ-এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

১০ ডিসেম্বর সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নেন।

তদন্তে দেখা যায়, ফার্মেসির মালিক নিজেই রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধ লিখছিলেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এবং তিনি পল্লী চিকিৎসক, এমবিবিএস ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নন। এছাড়া দোকানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ডাক্তারদের জন্য সংরক্ষিত ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া গেছে।

এই সমস্ত অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শিল্পী ফার্মেসীকে ৪০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, একই অপরাধ পুনরায় ঘটলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here