বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

0
201
বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ / ছবি - সংগৃহীত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯:৩০ মিনিটে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। এছাড়াও তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি।

২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে যৌথভাবে অভিযান চালিয়ে এম মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোন থানায় কোন মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here