
পিরোজপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জননেতা মাসুদ সাঈদী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সম্মানিত শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে মাসুদ সাঈদী শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কলেজের দীর্ঘদিনের নানা সমস্যা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করেন। তিনি বলেন, “শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তাঁদের জন্য একটি উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে সবসময় কাজ করে যেতে চাই।”
সভা শেষে তিনি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে কলেজের যেসব সমস্যা দীর্ঘদিন ধরে সমাধান হয়নি, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে পদক্ষেপ নেবেন।
এই বাংলা/এমএস
টপিক
