পাবনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সুজানগর ব্লাড ডোনার ক্লাব

0
229
শীতার্তদের মাঝে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা। এই স্বেচ্ছাসেবী কর্মীরা গত ১৭ ডিসেম্বর বুধবারে সারাদিন ও রাতভর উপজেলা পরিষদসহ সমগ্র উপজেলায় একযোগে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা। শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এক টুকরো শীতের কাপড় তাদের জন্য যেন শত আরাধনার ধন। দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চলের অনেক মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্রও নেই শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য।

সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা এর প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবক আল আমিন জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ-মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি। এ বছর বিতরণ ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেয়া হচ্ছে কম্বল।

শীতবস্ত্র বিতরণের বিষয়ে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার সভাপতি সজল হোসেন ও সহ-পরিচালক নাহিদ হাসান বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে উপজেলাসহ দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপস্থিতি ছিলেন পরিচালক আল আমিন, সহ পরিচালক নাহিদ হাসান, সভাপতি সজল হোসেন, ও কোষাধ্যক্ষ সাইফুল সহ স্থানীয় অনেকে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে অনেকের মুখে। করোনাকালীন সময়ে জনসচেতনাতা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার। এছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তি নিজ খরচে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া, অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, অসহায় মানুষকে খাদ্য দ্রব্য ও অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান, মতো মানবিক কাজও করে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা টিম।

এই বাংলা/এমএস

টপিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here