নীলফামারী প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশশিরা আমাতুল্লাহর কার্যালয় থেকে জামায়াতের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ, নায়েবে আমির ক্বারী আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসাইন সাঙ্গদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা জানান, নীলফামারী-২ আসনে জনগণের প্রত্যাশা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবে।
এই বাংলা/এমএস
টপিক

