ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে।
সোমবার ন্যাপের পক্ষ থেকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব খন্দকার গোলাম মোস্তফা এবং ডিমলা উপজেলা কমিটির আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজুসহ দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা শেষে ন্যাপ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ন্যাপ নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই ন্যাপের প্রধান রাজনৈতিক অঙ্গীকার।
এই বাংলা/এমএস
টপিক

