নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

0
203
পারটেক্স গ্রুপের ডেনিশ বিস্কুট কোম্পানির ডিলার নাফিজা এন্টারপ্রাইজে অগ্নিকান্ড / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিজয় দিবসের গভীর রাতে পারটেক্স গ্রুপের ডেনিশ বিস্কুট কোম্পানির একটি ডিলারশিপের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ পণ্য পুড়ে ছাই হয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে নাসিরনগর উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোডে কৃষি ব্যাংক সংলগ্ন নাফিজা এন্টারপ্রাইজের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। গোডাউনটি পারটেক্স গ্রুপের ডেনিশ বিস্কুট কোম্পানির ডিলার হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাফিজা এন্টারপ্রাইজের মালিক মো. এমদাদুল হক ও আমজান কান্নাজড়িত কণ্ঠে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here