নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

0
257
নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীনের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রণি দেবনাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সাহেল আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুগবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, আব্দুল মোতালেব, মো. রাফিজ মিয়া, আব্দুল কাদির, কালন চৌধুরী, বেগম আয়েশা বুলবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, খেলাফাত মজলিস মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা এনসিপি সমন্বনক হাফিজ মিয়া এবং মুক্তিযোদ্ধা সন্তান রাকিব মোল্লা প্রমুখ।

আলোচনা সভার শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন হাফেজ মো. অলিউল্লাহ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here