ঝালকাঠি কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
239
কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় আমুয়ার তালতলা বধ্যভূমিতে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তালতলা বধ্যভূমি সংলগ্ন কালী মন্দিরের সামনের চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ নাছের রায়হান। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জন প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here