নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
167
নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) নাসিরনগর সরকারি কলেজ গেটসংলগ্ন চেয়ারম্যান মার্কেটে সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (৯ ই ডিসেম্বর) নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি মোহাম্মদ নিজাম পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ১ নাসিরনগর থেকে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ও উপজেলার বিএনপির সভাপতি এম এ হান্নান।

বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিনহাজুল কবির ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া।

এছাড়াও নাসিরনগর উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সহ-সভাপতি জালাল পাঠান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ডালিম পাঠান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান তুহিন, দপ্তর সম্পাদক মারুফ মুন্সি, স্বেচ্ছাসেবক সম্পাদক রুবেল মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক জুলহাস মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক এলেনা বেগম প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here