দুর্নীতি বিরোধী দিবসে খাগড়াছড়িতে তরুণদের ঐক্যের অঙ্গীকার

0
147
দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণরাই সবচেয়ে বড় শক্তি এবং পরিবার থেকেই সততার শিক্ষা গ্রহণের বিকল্প নেই জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে পৌর টাউন হলের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, দুর্নীতি সমাজের নানা স্তরে ছড়িয়ে থাকা এক ভয়াবহ ব্যাধি। এ ধরনের অনিয়ম বন্ধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নৈতিকতার চর্চায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণরাই সবচেয়ে বড় শক্তি এবং পরিবার থেকেই সততার শিক্ষা গ্রহণের বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, দুদক রাঙামাটির সহকারী পরিচালক রাজু আহমেদ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা, জবাবদিহি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর জোর দেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here