পিরোজপুর প্রতিনিধি :
বিগত ১৭ বছরের স্বৈরাচারী দুঃশাসন, হামলা-মামলা আর জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে লড়াই করা এক লড়াকু পরিবারের সন্তান হাসিব শেখ। কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন শেখের সুযোগ্য উত্তরসূরি এবং বর্তমান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।
হাসিব শেখের রক্তে মিশে আছে জাতীয়তাবাদী আদর্শ। তার পিতা হারুন শেখ কদমতলা ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করতে গিয়ে বছরের পর বছর আওয়ামী লীগের রোষানলের শিকার হয়েছেন। পিতার দেখানো পথেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন হাসিব।
রাজপথে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার কারণে গত দেড় দশকে অসংখ্যবার ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তার পুরো পরিবারকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পোহাতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। তবুও পিছু হটেননি এই তরুণ নেতা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর কদমতলা ইউনিয়নে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন হাসিব শেখ। দেশে অরাজকতা রুখতে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি তার সমর্থকদের নিয়ে রাত জেগে মানুষের বাড়ি এবং ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার এই উদ্যোগ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।
নিজের প্রার্থিতা নিয়ে হাসিব শেখ বলেন, “আমি ও আমার পরিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে যেমন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক তেমনিভাবে ৩ নং ওয়ার্ডের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। বিগত সময়ে শত নির্যাতনের মুখেও আমি রাজপথ ছাড়িনি, ইনশাআল্লাহ নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও দুর্নীতিমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও জানান, ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকাই তার মূল লক্ষ্য। অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
এলাকাবাসীর মতে, হাসিব শেখের মতো শিক্ষিত ও সাহসী তরুণ জনপ্রতিনিধি হিসেবে আসলে ৩ নং ওয়ার্ডের চলমান সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ তাদের নাগরিক অধিকার ফিরে পাবে।
এই বাংলা/এমএস
টপিক

