তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল

0
204
তফসিল ঘোষণায় টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থী লাভলুর সমর্থকদের আনন্দ মিছিল / ছবি - এই বাংলা

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তফসিল ঘোষণার পর পরই টাংগাইল ৬ (নাগরপুর – দেলদুয়ার)আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকরা এক আনন্দ মিছিল বের করে। নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিন করে নাগরপুর সরকারি কলেজ গেটে সমাপ্তি করেন।

এসম উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদ ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা,নাগরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদ মো.লিয়াকত হোসেন, উপুজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় শাজাহান সাজসহ নাগরপুর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here