ঝালকাঠিতে ২টি আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

0
190
ঝালকাঠির দুই আসনে ২৫ জনের মনোনয়ন জমা / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের কাছে তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। জেলা প্রশাসন সূত্রে সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে ১৫ জন এবং ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন— বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল, জামায়াতের ডা. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির ডা. মাহমুদা আলম মিতু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র (বিএনপি) গোলাম আজম সৈকত, জাতীয় পার্টির কামরুজ্জামান খান, জাতীয় পার্টি (জেপি) অ্যাডভোকেট রুবেল হাওলাদার, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণ অধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র (বিএনপি) মেজর (অব.) সাব্বির আহমেদ।

ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের ডা. সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির শেখ জামাল হোসেন, জাতীয় পার্টির এম. এ. কুদ্দুস খান, জাসদ (জেএসডি) মাসুদ পারভেজ, গণ অধিকার পরিষদের মাহমুদুল আলম সাগর, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদার ও সৈয়দ রাজ্জাক আলী প্রমুখ।

জেলার দুটি আসনে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঝালকাঠি-১ আসনে ১৫ জন এবং ঝালকাঠি-২ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here