ঝালকাঠি প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের আহবায়ক শহিদ শহিদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) আসর বাদ নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজন করে উপজেলা ছাত্রদল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দোয়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান জানান, “ওসমান বিন হাদি আমাদের নলছিটির সন্তান। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার স্মরণে আমরা আজ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি। তিনি মুড়ি-বাতাসা দিয়ে আন্দোলন করতেন, তাই আমরা স্মৃতিস্বরূপ মুড়ি-বাতাসা দিয়েই এই অনুষ্ঠান পালন করেছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”
তিনি আরও বলেন, “আমরা চাই, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচার করা হোক।”

