ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে ডিবি (ডিবি) পুলিশের হাতে আটক হওয়া ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রানাকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সদর থানা পুলিশ তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা গেছে, এদিন সকালে আফজাল হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য উপস্থিত হন। লাইসেন্স নবায়নের কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে এবং ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ওসি তৌহিদুজ্জামান বলেন, দুপুর ৩টার দিকে আফজাল হোসেনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, আদালত তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

