ঝালকাঠিতে ধানের শীষের বিজয় নিশ্চিতের অঙ্গীকার গোলাম আজম সৈকতের

0
80
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত বলেছেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিষয়ে আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এ প্রতিজ্ঞা করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, আমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুল হক পান্না গোলদার, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক মোল্লা, তাতী দলের সভাপতি মিজানুর রহমান মিজান, কৃষকদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন এবং জিয়া মঞ্চের সভাপতি এইচ. এম. বাদল প্রমুখ।

এছাড়াও রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন, পাটিখালঘাটা ইউনিয়ন ও আমুয়া ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here