নোয়াখালীতে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

0
135
ছবি : এই বাংলা প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সদর উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নোয়ান্নই ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মো. রাহাত (২২), কৃষ্ণরামপুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো. জাবেদ (৩৬) এবং মৃত নজরুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (৩৪)।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, বুধবার বিকেলে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here