চট্টগ্রামে সানশাইন গ্রামার স্কুলের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

0
220
ঐতিহ্যবাহী সানশাইন গ্রামার স্কুলের ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সানশাইন গ্রামার স্কুলের ভূমি দখলের অভিযোগ উঠেছে। আজ বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে সানশাইন গ্রামার স্কুলের ভূমি মালিক হাবিব উল্লাহ ইদ্রিচ এই অভিযোগ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

লিখিত অভিযোগে ভূমি মালিক হাবিব উল্লাহ ইদ্রিচ বলেন, আওয়ামী ওলামালীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এস এম খোরশেদ উল্লাহ রজায়ীর পৃষ্ঠপোষকতায় ও এক বিএনপি নেতার প্রত্যক্ষ প্রভাবে মোহাম্মদ মুসলিম রুবেল এবং আরাফাত মহামান্য হাইকোর্টের লিভ টু আপীল (৪৪০৫/২৫) থাকা সত্ত্বেও সানশাইন গ্রামার স্কুলের ভূমি (জেলা-চট্টগ্রাম, থানা-পাঁচলাইশ, মৌজা- পূর্ব নাসিরাবাদ, বি.এস খতিয়ান নং-২৮২, সৃজিত বি.এস খতিয়ান নং-৭২৪৪, বি.এস দাগ নং-১৫৫২ দাগ হইতে ০.১৩২৪ একর জমি বিরোধীয়) জোরপূর্বক দখল করে নেন। শুধু তাই নয় তার বৃদ্ধ মা এবং সানশাইন গ্রামার স্কুলের প্রধান শিক্ষিকাকে স্কুল ছেড়ে দেয়ার জন্য হুমকি এবং স্কুল অফিসে অনাধিকার প্রবেশ করে স্কুলের দাপ্তরিক কাজে ব্যবহারিত রুম অবরুদ্ধ করে একাধিক বার পানি ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে, ঘরের নিয়মিত সদস্য ও আগত অতিথিদের অবাধে চলাফেরার উৎপাত ও হেনস্তা করা, মহিলা সদস্যদের প্রতি আপত্তিকর অঙ্গভঙ্গি এবং স্টোকের রোগী আমার মায়ের চিকিৎসা সেবা দিতে আসা নার্স-ডাক্তারদের গৃহে প্রবেশে বাঁধা সৃষ্টি করা, জোর পূর্বক অনধিকার প্রবেশের চেষ্টা, সিসিটিভি ক্যামেরা ভাংচুর সহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার এর সাথে স্কুলের ভূমি সংক্লান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করেন হাবীব উল্লাহ ইদ্রিচ ও পরিবারের অন্য সদস্যরা। পুলিশ কমিশনার পাঁচলাইশ থানার ওসি সোলাইমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। কিন্তু পুলিশ কমিশনার এর নির্দেশ অমান্য এবং মহামান্য হাইকোর্টে লিভ টু আপীল থাকা সত্ত্বেও ওসি সোলাইমান ভূমি মালিকের পক্ষে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক উল্টো খোরশেদ উল্লাহ রজায়ী, মোহাম্মদ মুসলিম রুবেল ও আরাফাত গংয়ের পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ করেন ভূমি মালিক ইদ্রিচ। এই ব্যাপারে জানতে চাইলে ওসি সোলাইমান বলেন, “এটি বায়বীয় অভিযোগ, আমি চট্টগ্রামের সকল গণমাধ্যম কর্মীদের উক্ত বিষয়টি নিয়ে তদন্ত করার অনুরোধ জানাচ্ছি ” ।

এই ভূমি দখলের নেপথ্যে শক্তি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির “সি” আদ্যাক্ষর নামের এক নেতার সরাসরি ভূমিকা রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ছাত্রদল নেতা আরিফ হত্যাকান্ডে ঐ নেতার সম্পৃক্ততা ছিলো বলে অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সানশাইন গ্রামার স্কুলের ভূমি দখলের বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সূধী মহলের প্রত্যাশা, উক্ত বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি চট্টগ্রামের নাগরিক সমাজের ও কার্যকর ভূমিকা প্রয়োজন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here