গুইমারায় শান্তি চুক্তি দিবস উপলক্ষে ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

0
225
সেনাবাহিনী উদ্যোগে ৩০০ জন রোগীদেরকে চিকিৎসা সেবা / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের ২০ রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০০ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জোনের চিকিৎসক ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিবের নেতৃত্বে শান্তি চুক্তি দিবস উপলক্ষে এ বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পে ২৫০ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগীকে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, দূরবর্তী পাহাড়ি এলাকায় চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

সেবা গ্রহণকারীরা সিন্দুকছড়ি জোনের প্রতি মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিশ্বাস, সৌহার্দ্য ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here